২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৭ এপ্রিল) জারি করা এই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বিডার নির্বাহী চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আশিক চৌধুরীকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় জানানো হয়েছিল, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন এবং অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা পদক্ষেপ নিয়েছেন আশিক চৌধুরী। তার উদ্যোগে আজ ঢাকায় শুরু হয়েছে চার দিনের ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। এতে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top