১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

“গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচিতে সংহতি, রাজশাহী কলেজে ধর্মঘট ও মানববন্ধন

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি:

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ঘোষিত “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজে ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে শিক্ষক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা রাজশাহী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কলেজের মূল ফটকে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ‘Gaza is Burning – Why is the World Silent?’, ‘Stop Israeli Aggression’—সহ বিভিন্ন স্লোগানে ফিলিস্তিনের পক্ষে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা শুধু ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে নয়, বরং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে মানবতার পক্ষে অবস্থান নিচ্ছি। যেখানে মানবতা বিপন্ন, সেখানে নিরব থাকা মানেই অন্যায়ের সঙ্গে আপস করা।” তারা আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি আমাদের দায়িত্ব তাদের পণ্য বর্জন করা, নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top