৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষোভমিছিল ও অবস্থান কর্মসূচি

আ: রহিম কাঠালিয়া, কাঠালিয়া প্রতিনিধি 

গাজায় মুসলিমদের নির্মম গণহত্যার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগন।

আজ সোমবার সকাল ৯টায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভমিছিল বের হয়ে একই স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়।

ইসরালী গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা। এসময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করা হয়।
কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহবান জানানো হয় এ কর্মসূচি থেকে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান আয়োজকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top