৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো তুরিন আফরোজসহ ছয়জনকে

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদসহ ছয়জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার এ আদেশ দেন।

রাজধানীর মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একটি হত্যা মামলায় তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো হয়েছে। একইভাবে ধানমন্ডি থানার পৃথক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ধানমন্ডি থানার অন্য এক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (২৮ এপ্রিল) তদন্তকারী কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

তুরিন আফরোজের বিরুদ্ধে দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া পারভেজ হোসেন (২১) পুলিশের গুলি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন। এ ঘটনায় নুরু ইসলাম নামে একজন ৩ নভেম্বর মিরপুর থানায় মামলা দায়ের করেন, যেখানে তুরিন আফরোজ ৮ নম্বর আসামি হিসেবে এজাহারে নাম উল্লেখ করা হয়।

গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি মোল্যা নজরুল ইসলামকে এবং ১৯ সেপ্টেম্বর রাতে মশিউর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৭ এপ্রিল সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকেও গ্রেফতার করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top