৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ৩২০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ১০-এর কাছাকাছি এ ঘটনা ঘটে। বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন—ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা মাসুদ ও এনামুল।

বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএসএফ সীমান্ত থেকে আমাদের দুইজনকে ধরে নিয়ে গেলে গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং পরে দুই ভারতীয়কে ধরে এনে আটকে রাখে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে।”

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, “ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।”

স্থানীয়রা জানান, সীমান্তে এ ধরনের ঘটনা নতুন নয়। তারা দ্রুত আটক বাংলাদেশিদের ফেরত চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top