৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করল আমিরাত

এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুতে অগ্রগতি হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে ঢাকাস্থ ইউএই দূতাবাস। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধিদলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে।

রোববার (৪ মে) ঢাকায় ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল-হামৌদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন ব্যবস্থা চালু হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন পেশায় কয়েকশ’ ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও ভিসা অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

এছাড়া, দু’দেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA) নিয়ে আলোচনা এগিয়েছে। এই মাসের শেষ দিকে আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলেও জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top