৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় ঐক্যের ডাক যুব ও আইন উপদেষ্টার, নারীনীতির বিরোধিতায় হতাশা

নিজস্ব প্রতিবেদক:

সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার ভোর চারটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি গড়ে তোলা জরুরি।

একই রাতে ফেসবুকে দেওয়া পৃথক এক পোস্টে সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠলে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এটি সরকারের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং একটি কমিশনের প্রস্তাবমাত্র। তিনি জানান, দেশে যত সংস্কার কমিশন হয়েছে, প্রায় সবক্ষেত্রেই কিছু না কিছু ভিন্নমত উঠে এসেছে, এটি নতুন কিছু নয়।

তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, কিছু ক্ষেত্রে ভিন্নমত প্রকাশের ধরন ছিল আক্রমণাত্মক ও অবমাননাকর, যা কেবল নারী নয়, গোটা জাতির প্রতি অসম্মানজনক। তিনি আশা প্রকাশ করেন, সমাজে ভিন্নমত থাকবে, তবে তা শালীনতার সঙ্গেই প্রকাশ করা উচিত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top