৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে ভারতীয় হামলায় ২৬ জন নিহত, বাংলাদেশর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:

ভারত ও পাকিস্তানে উদ্ভূত সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি যেন আরও খারাপের দিকে না যায়, সেজন্য দুই দেশকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই উত্তেজনার অবসান হবে এবং শান্তি প্রতিষ্ঠা পাবে—এমনটিই প্রত্যাশা বাংলাদেশের।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আরও ৪৬ জন গুরুতর আহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ভূপাতিত যুদ্ধবিমানগুলোর মধ্যে তিনটি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের ভেতরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন হিন্দু তীর্থযাত্রী। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং এরই ধারাবাহিকতায় চালানো হয় মঙ্গলবারের পাল্টা হামলা।

তবে এই পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও রাশিয়া।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top