৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

উড়োজাহাজের চাকা খুলে পড়ল, ঢাকায় জরুরি অবতরণে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিমানের কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের পেছনের একটি চাকা আকাশে ওড়ার পর খুলে নিচে পড়ে গেছে। বিমানে শিশুসহ মোট ৭১ জন যাত্রী রয়েছেন বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পরই বিমানটির পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। বিষয়টি জানার পরই ফ্লাইটটিকে ‘ইমারজেন্সি’ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে বিমানের ইঞ্জিনিয়ারিং টিম অবস্থান করছে এবং জরুরি অবতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিশেষজ্ঞ দল জানিয়েছে, এমন পরিস্থিতিতে একটি চাকা থাকলেও বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম। তবে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি বর্তমানে ঢাকার আকাশে চক্কর দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top