২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে বাক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সাগর ( ২২) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) আনুমানিক সকাল ৫ ঘটিকায় উপজেলার রহনপুর ইউনিয়নের কাজি গ্রামে তার নিজ বাড়ি সংলগ্ন আম গাছে ফাঁস লাগায় ওই যুবক ,পরে তার ভাই আকাশসহ অন্যরা ভোর ৬টায় দেখতে পেয়ে রশি কেটে নিচে নামায় এবং সেখানে মৃত্যু বরণ করেন।

সে ওই গ্রামের আফতাব এর ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫ টায় ওই যুবক বাড়ির লোকজনের অগোচরে নিজ বাড়ির সংলগ্ন আমগাছে গলায় রশি পেচিয়ে ঝুলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় । পরিবার সূত্রে জানা যায় সে একজন বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না ,শুনতেও পায় না।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি জানান এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top