বগুড়া সারিয়াকান্দিতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া সারিয়াকান্দিতে বন্ধুর ছুরিকাঘাতে শাওন মিয়া (২৪) নামের অপর বন্ধু নিহত হয়েছে। শাওন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। বুধবার (২৫ মার্চ) রাত ৮ টার দিকে জোরগাছা বাজারে এ ধরনের ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে শাওন মিয়া (২৪) এবং পার্শ্ববর্তী বাড়ির ফটিক মিয়ার ছেলে সুবেন মিয়া (২৬) এর মধ্যে বন্ধুত্ব সম্পর্ক বিরাজমান ছিল।

বুধবার (২৫ মার্চ) রাত ৮ টার দিকে দুজনের মধ্যে কোনও এক বিষয় নিয়ে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে সুবেন মিয়া, শাওন মিয়ার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে শাওন মিয়া গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে শাওন মিয়া মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ভেলাবাড়ী ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন বলেন, কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল তা এখনো জানা যায়নি। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে দ্রুত পরিদর্শন করা হয়েছে। আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমানের মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top