বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে মো. জাকারিয়া শয়ন (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শয়ন জোড়গাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে।

তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা।বগুড়া হোটেল স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার কিছু আগে বাজারে একদল দুর্বৃত্ত শয়নের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান জানান, ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top