২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার।

আলোচনা সভায় দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি সাকিব উল আলম, থানা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন।

এ সময় দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top