৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস দেখা যাচ্ছে: এনসিপির আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস লক্ষ্য করছি।”

শনিবার (২৪ মে) দুপুরে দলের কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “দেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেটি ব্যর্থ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। মানুষের প্রত্যাশা ছিল নির্বাচন, সংস্কার ও ন্যায়ের নিশ্চয়তা। কিন্তু এসব বিষয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে।”

করিডোর ইস্যুতে সরকার দ্বৈত বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আখতার বলেন, “প্রথমে এ বিষয়ে সরকারের কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়। পরে বলা হয়, এটি কেবল ত্রাণ সহায়তার জন্য। কিন্তু আমরা মনে করি, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আখতার হোসেন দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top