৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ইশরাক হোসেনকে শপথ করাতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকের মধ্যেই শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এহসানুর রহমান।

ব্যারিস্টার খোকন জানান, হাইকোর্টের রায়ের পরও যদি ইশরাককে শপথ পড়ানো না হয়, তবে তা আদালত অবমাননার শামিল হবে। হাইকোর্ট মামলাটি খারিজ করায় তার শপথ নিতে কোনো বাধা নেই এবং আগামী ২৬ মে’র মধ্যে সরকারকে শপথ আয়োজন করতে হবে।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে ১০টি পয়েন্টে ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতার ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, হাইকোর্টের রায় উপেক্ষা করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় দিয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামত নেওয়া ছাড়াই গেজেট প্রকাশ করা হয়েছে। পাশাপাশি রিট মামলা এখনো বিচারাধীন থাকায় শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে মত দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, শপথ না হলে আদালত অবমাননার বিষয়টি সামনে আসবে। সরকারকে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ২৪ ঘণ্টার মধ্যে শপথের ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী মেয়াদ, গেজেটের বৈধতা, এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উপদেষ্টা।

সরকারি মহলের মতে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top