৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ইশরাক হোসেনকে নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে অনুমতির আবেদন (লিভ টু আপিল) দায়ের করা হয়েছে।

সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন রিট আবেদনকারী, যাঁর রিট ২২ মে হাইকোর্টে সরাসরি খারিজ হয়ে যায়। ওই আদেশের বিরুদ্ধেই এবার আবেদন করা হয়েছে।

লিভ টু আপিলকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা এ আপিলের শুনানি চেম্বার আদালতে আজ অথবা কাল হতে পারে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ ১৩ মে রিটটি দায়ের করেছিলেন, যেখানে তিনি ট্রাইব্যুনালের রায় এবং গেজেট কার্যক্রম স্থগিত চেয়েছিলেন। কিন্তু হাইকোর্ট তা খারিজ করে দেয় এবং একই দিনে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। ভোটের ফলাফলের বিরুদ্ধে ৩ মার্চ আদালতের দ্বারস্থ হন ইশরাক হোসেন।

২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট সব সিটি মেয়রদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং তাপসের নির্বাচন বাতিল করে রায় দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top