২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণ করলেন ইউএনও

শাহজাহান সাজু , কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, স্কুল ব্যাগ, টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন ক্যারিয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।

গতকাল তিনি বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ইউএনওর হাত থেকে ক্রীড়া সামগ্রী, স্কুল ব্যাগ, টিফিন ক্যারিয়ার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ ব্যাপারে ইউএনও কাজী নাহিদ ইভা জানান, খেলা হলো শেখার, সৃজনশীলতার, আত্মপ্রকাশের এবং গঠনমূলক সমস্যা সমাধানের ভিত্তি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top