৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে কেএনএফের জন্য তৈরি ১৩ হাজার ইউনিফর্ম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পাহাড়তলি থানা এলাকায় তৃতীয় দফায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর জন্য তৈরি করা সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে মঙ্গলবার প্রায় ১৩ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মামলার বাদী হিসেবে বায়েজিদ বোস্তামী থানার এক উপপরিদর্শক দায়িত্বে থাকবেন। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ঊর্ধ্বতন অনুমতি ছাড়া কিছু বলা যাচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গেছে, এসব ইউনিফর্ম পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কেএনএফ-এর জন্য তৈরি করা হয়েছিল। এর আগে ১৭ মে রিংভো অ্যাপারেলস নামে একটি কারখানা থেকে গোয়েন্দা পুলিশ ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম উদ্ধার করে। সেই ঘটনায় করা মামলায় উল্লেখ ছিল, দুই কোটি টাকার চুক্তিতে কেএনএফ-এর জন্য এসব পোশাক বানানো হচ্ছিল।

পুলিশ ওই ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে। বাকি দুজন হলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহলাসিন মারমা নামে একজনের কাছ থেকে অর্ডার এনেছিলেন।

১৮ মে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন। এরপর ২৬ মে রাতেও নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top