২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাননীয় প্রধানমন্ত্রী নিজের নামে কোনো প্রকল্প চান না

‘শেখ হাসিনা’ নাম খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে কোনো প্রকল্পে তার নাম ব্যবহারের অনুমতি দেবেন না বলে জানিয়েছেন সরকারপ্রধান।

বৃহস্পতিবার শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় (একনেক) এ কথা জানান তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের বলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিৎ কর্মকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে না জানিয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার নাম ব্যবহার করায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছেন। এ প্রকল্পে তার দুটি অবজারভেশন আছে। প্রথমত, শেখ হাসিনা নামটি বাদ দিতে হবে। দ্বিতীয়ত, প্রকল্পে ম্যুরাল যেটি আছে সেটি বাদ দিতে হবে। তবে মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন যে, এ নাম পরিবর্তন করতে হলে এখন আইন পরিবর্তন করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে তিনি প্রকল্পে তার নাম ব্যবহারের অনুমতি দেবেন না। এটি প্রধানমন্ত্রীর বদান্যতা।

চলতি সরকারের আমলে এটি তৃতীয় একনেক সভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এসময় ৫ হাজার ৫৬৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top