২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে, বাবুগঞ্জের ঢাকা-বরিশাল মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ

মাহফুজ রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীরা।

রোববার (১০ আগস্ট) বেলা ১১ টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বিমানবন্দর প্রেসক্লাব ও বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে ওই প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসময় সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান রাকিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, জামায়াতে ইসলামের উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি.এম রাব্বি, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাংবাদিক শাহাবুদ্দিন বাচ্চু, প্রভাষক সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, আরিফ হোসেন নয়ন,  আব্দুল্লাহ মামুন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সোহেল সরদার, নাজমুল হক মুন্না প্রমুখ। ঘন্টাব্যাপী ওই মানববন্ধন শেষে মহাসড়কে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বাবুগঞ্জ এবং উজিরপুরের পেশাদার সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, তা সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি নিশ্চিত করার দাবি করেন বক্তারা। এসময় পেশাগত সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক তুহিন এবং সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। #

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top