৯ বাংলাদেশি ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার তালিকায়

৩০ অনূর্ধ্ব ৩০-এর এশিয়াবিষয়ক নবম সংস্করণ প্রকাশ করেছে ফোর্বস। এশিয়া প্যাসিফিক অঞ্চলজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে ৩০০ জনকে তালিকায় স্থান দেওয়া হয়েছে।

ফোর্বসের এই উদ্ধাবনী তরুণদের মধ্যে জায়গা করে নিয়েছেন নয় বাংলাদেশি, যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।

তাদের সবার বয়সই ৩০-এর নিচে। মূলত নতুন নতুন উদ্ধাবন ও পরিবর্তন আনার জন্যই তাদের তালিকায় স্থান দেওয়া হয়েছে। মোট ১০টি ক্যাটাগরিতে এই ৩০০ জনকে স্থান দেওয়া হয়েছে। প্রত্যেক ক্যাটাগরিতে রয়েছেন ৩০ জন।

এর মধ্যে রয়েছেন আনুশা আলমগীর। তিনি আর্ট ক্যাটাগরি থেকে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আনুশা আলমগীর। ২০২৩ সালে ভেনিস বিয়েন্নালে ১৮তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র বাংলাদেশি নারী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।

উইন্ড ডট অ্যাপ’র সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদও ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্বেসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন। দ্রুত ও খুবই কম খরচে ক্রস-বর্ডার রেমিট্যান্স সুবিধা দেওয়া স্টার্টআপটি ৩৮ লাখ ডলার তহবিল পেয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top