২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে উজিরপুরের পূর্ব নারায়নপুর এ ঘটনা ঘটে।
পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুরা হলো- উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ (৬) ও শরিফ খানের ছেলে ছেলে মোঃজহুরুল শাফিন (৭)।স্থানীয় বাসিন্দারা জানান, তাওহীদ ও শাফিন পুকুরের পাড়ে খেলতে ছিলো। সকলের অজ্ঞাতে দুইজনে পুকুরের পানিতে ডুবে যায়।

দুপুর দুইটার দিকে শাফিন খানের লাশ ভেসে উঠে। পরে পুকুরে সন্ধান করে ডুবন্ত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষনা করেন।

পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবার হাসপাতাল থেকে নিয়ে আসে । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, শুনেছি এবং ঘটনাস্থলে ফোর্স সহ অফিসার পাঠানো হয়েছে এবং আমিও যাচ্ছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top