দৈনিক আমার বাংলাদেশ এর সম্পাদক ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা – প্রভাশালী মহলের হস্তক্ষেপ

গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সারিয়া আইটির সিইও, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবীদ জনাব হাসান মাহমুদ সুমন এবং তার পরিবারের উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় প্রভাবশালী মহলের হস্তক্ষেপ এ ইতিমধ্যে বিবাদীর সাথে বসে বিষয়টি সমঝোতা করার জন্য সম্পাদকের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। তবে হামলার ঘটনাটি ন্যাক্কারজনক, বর্বোরোচিত এবং আইনি প্রক্রিয়া চলমান থাকায় দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক এখন পর্যন্ত কোন সমঝোতায় যাননি। তিনি বলেন – “ এই সন্ত্রাসী হামলাটি ন্যাক্কারজনক ঘটনা ছিল এবং নারী ও শিশুদের লাঞ্চিত করা হয়েছিল। দেশের আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল থাকায় প্রভাবশালী মহলের হস্তক্ষেপ সত্ত্বেও – আমি কোন সমঝোতায় যাইনি। আশা করি সুষ্ঠ তদন্ত শেষে আমি ন্যায়বিচার পাবো।”

এখানে উল্লেখ্য যে, গত ১৩ মে ২০২৪ রোজ সোমবার রাত আনুমানিক ৯ ঘটিকায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সারিয়া আইটির সিইও, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবীদ জনাব হাসান মাহমুদ সুমন এবং তার পরিবারের উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে তিনিসহ সাথে থাকা তার স্ত্রী, কন্যারা ও ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হয়েছে।

উক্ত ঘটনায় আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক সুস্থ হয়ে নিজে বাদী হয়ে এই ব্যাপারে কালীগঞ্জে থানায় ১৪ তারিখ একটি মামলা দায়ের করেছেন। মামলাটি কালীগন্জ থানার ওসি জনাব মাহতাব উদ্দিনের তত্ত্বাবধানে উক্ত থানার এসআই জনাব মো: কামাল তদন্ত করছেন। সকল আসামীগন বর্তমানে পলাতক আছেন।

আবুল হাসনাত – গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক আমার বাংলাদেশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top