১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইয়ের গুলিতে যুবক খুন

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ফরিদ আহমেদ (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ নামক এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

নিহত ফরিদ আহমেদ পৌরসভার উজিলাব গ্রামের মো. মোস্তফার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার আতাদুল্লাহর তিন ছেলে শাকিব (২৪), মারুফ (১৭), মাহফুজ (১৯) এর সঙ্গে তার আপন চাচাতো ভাই টেপিরবাড়ি গ্রামের মুনসুর আলী ইমরান (২২) এর উপর হামলা করে। এক পর্যায়ে শাকিব তার চাচাতো ভাই ইমরানকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি ইমরানের গায়ে না লেগে পাশে থাকা ফরিদ আহমেদের বাম কাঁধের নিচে লেগে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোঘণা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নাজমুল হুদা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মৃত অবস্থায় ফরিদকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা তার শরীরে দুটি আঘাতের চিহ্ন পেয়েছি। বাম ঠোটের কর্ণারে বাম হাতের শোল্ডারে। তবে তার মৃত্যু গুলিতে হয়েছে কিনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। আমরা পুলিশে হস্তান্তর করেছি। পুলিশ যাবতীয় তথ্য নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠাবেন।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান, ঘটনার পরপরই পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top