১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরের ধীরাশ্রমে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

ঢাকা ময়মনসিংহ রেলরুটে গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আধা ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলি।

তিনি জানান, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিনি জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। এটি ঢাকা পৌঁছায় সকাল সাড়ে ৮টায়। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে।

তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেল রোটে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকা উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

– গাজীপুর প্রতিনিধি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top