৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

তারাগঞ্জে ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করেছে নিজের মা

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

রংপুর জেলা তারাগঞ্জ উপজেলায় ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করেছে নিজের মা।

সোমবার (১৫-সেপ্টেম্বর) সকালে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ঘরে ঘরে থাকা ছুরি দিয়ে নিজের ছয় মাসের শিশুকে জবাই করে হত্যা করে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন এবং নিহত শিশুটির মা তুলসী রাণী (২৫) কে আটক করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবুল চন্দ্র রায়ের (৪০) স্ত্রী তুলসী রানী (২৫) মা/নসিক রোগে ভুগছিলেন।প্রায় সাত বছর আগে বাবুলের সঙ্গে তুলসী রানীর বিয়ে হয়। তার বাবার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী দলুয়া গ্রামে। তাদের আরেকটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ ও তার মাকে থানায় আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top