১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে কালিয়াকৈরে আগুনে পুড়লো অর্ধশত ঘর

আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে তেলের চালা এলাকার একটি কলোনিতে লাগা আগুনে অন্তত ৫০টি টিনের ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সংস্থাটির ৪টি ইউনিট। তাদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কলোনির অন্তত ৫০টি টিনের ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top