১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জিহাদ-শিমুলের ভিডিওকলে দেখালেন হত্যাকাণ্ডের স্থান

এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যাকাণ্ডের সেই স্থান দেখালেন দুই দেশে গ্রেফতার চার আসামি। সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে এসময় ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ প্রতিনিধি দলের সামনে ঢাকা থেকে ভিডিওকলে যুক্ত করা হয় আমানুল্লাহ আমান ওরফে শিমুলসহ গ্রেফতার তিনজনকে। ফ্ল্যাটের কোথায়, কীভাবে হত্যা করা হয়, মরদেহ কীভাবে খণ্ড খণ্ড করা হয়, কীভাবে বাইরে নেওয়া হয় তারা সবই বর্ণনা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার তিন আসামি আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ও সিলিস্তি রহমান। তদন্তের স্বার্থে এই তিন আসামির সঙ্গে কলকাতায় গ্রেফতার কসাই জিহাদের ভিডিওকলে এ কথোপকথন হয়।

এছাড়া মরদেহের খণ্ডাংশ ফেলার স্থান কসাই জিহাদ যেখানে দেখিয়েছেন আদৌ ঘটনাস্থল এক কি না সে বিষয়েও কথা হয়। ভিডিওকলে তাদের কথোপকথনের সময় উপস্থিত ছিলেন ভারতে অবস্থানরত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তিন সদস্যের দল ও কলকাতা পুলিশের কর্মকতারা।

মূলত শিমুল ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় যেসব তথ্য দিয়েছেন সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য কসাই জিহাদকে ভিডিওকলে নেওয়া হয়।

তদন্ত কর্মকর্তারা বলছেন, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার জিহাদ হত্যাকাণ্ডের শুরু থেকে দেহাংশ ফেলা পর্যন্ত সবকিছু জানে। এজন্য তার সঙ্গে ভিডিওকলে কথোপকথন হয়েছে ঢাকায় গ্রেফতার তিন আসামির। উভয়েই নতুন চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top