১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি মানুষ শেয়ার করেছে : ‘অল আয়েস অন রাফাহ’

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি বিরাট এলাকাজুড়ে উচ্ছেদ হওয়া ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবু আর একটি স্লোগান যাতে লেখা “অল আয়েস অন রাফাহ” বা “সমস্ত চোখ এখন রাফাহ-তে”,  এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন হরহামেশাই চোখে পড়ছে।

বিবিসি অ্যারাবিক এই ছবির উৎস খুঁজে বের করে, যেটি মালয়েশিয়া থেকে পোস্ট হওয়ার পর দ্রুতই ৪৪ মিলিয়ন ইন্সটাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করে– যার মধ্যে আছে ভারত, পাকিস্তান ও পুয়ের্তো রিকোর অনেক তারকাও।

এই ছবি এবং স্লোগান ভাইরাল হয় যখন দক্ষিণ গাজার শহর রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটা শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা হয় এবং তাতে আগুন ধরে যায়। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আরও শত শত মানুষ আহত, পুড়ে যাওয়া ও শরীরে বোমার আঘাতের চিকিৎসা নিচ্ছে।

বেশ কয়েকজন বিশ্ব নেতা, রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে একটা “ট্রাজিক দুর্ঘটনা” বলে বর্ণনা করেছেন এবং জানান যে এটির বিষয়ে তদন্ত হচ্ছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এই দৃশ্যকে “হৃদয়বিদারক” বলে অভিহিত করেন। কিন্তু একই সাথে ঘোষণা দেন এজন্য “তাদের পলিসিতে কোনো পরিবর্তন আসবে না।”

রাফাহ’র ক্যাম্পে এই হামলার পরপরই ছবিটি ভাইরাল হয় যা বিবিসি অ্যারাবিকের তথ্য অনুযায়ী প্রথমে মালয়েশিয়ার এক যুবক তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করে। কিন্তু এই ছবিটি আসলো কোথা থেকে?

ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় এত ছড়ালো কেন?

“অল আয়েস অন রাফাহ”– এই স্লোগানটি ততদিনে ব্যানারে লিখে দেশে দেশে বড় বড় শহরগুলোতে প্রতিবাদ করতে দেখা যায়। মালয়েশিয়া থেকে যে ছবিটি পোস্ট করা হয় সেখানে এই স্লোগানটিই নেয়া হয় যা গত ফেব্রুয়ারি থেকে প্রচার হয়ে আসছে।

যেসব তারকা যারা এই স্লোগানসহ ছবিটি ব্যবহার করেছেন তাদের মধ্যে আছেন পপ শিল্পী রিকি মার্টিন, তুরস্কের অভিনেত্রী তুবা বায়ুকুস্তান, ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং সিরিয়ার অভিনেত্রী কিনদা আলুশও।

অল আয়েস অন রাফাহস্লোগানের শুরু যেভাবে 

রাফাহ’র ক্যাম্পে ইসরায়েলের হামলার পর এই স্লোগানটি নেওয়া হয় মূলত দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্নের একটি উক্তি থেকে। গত ফেব্রুয়ারিতে তিনি সাংবাদিকদের বলেন যে “অল আয়েস অন রাফাহ” বা আমাদের সবার চোখ এখন রাফাহ’র দিকে। তিনি এর মাধ্যমে রাফাহতে হামলার পরিকল্পনা করা ইসরায়েলি সেনাবাহিনীকে একটা সতর্কতার বার্তা দেন।

পিপারকর্ন জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে অনলাইনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

তিনি বলেন, তার শঙ্কা যদি ইসরায়েলি সেনারা ব্যাপক আকারে রাফাহতে অভিযান চালায় তাহলে একটা “অকল্পনীয় দুর্ভোগ” নেমে আসবে। এরপর থেকেই পিপারকর্নের বলা ঐ কথাটা অন্য কর্মকর্তা ও অ্যাক্টিভিস্টরা বারবার ব্যবহার করে আসছিলেন রাফাহতে ইসরায়েলি অভিযানের বিরোধিতা করতে ও তাদের উদ্বেগ জানাতে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top