ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে প্রথমেই দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। তার মতে, মানুষের মধ্যে নৈতিক শিক্ষা প্রতিষ্ঠিত হলে দেশে লুটপাট বন্ধ হবে এবং সামাজিক সাম্যতা নিশ্চিত হবে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় আসলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তাদের প্রতিহত করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top