এনসিপি শাপলা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে, জোটের সম্ভাবনা খোলা: সারজিস

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি যে কোনো নির্বাচনী জোটে অংশ নিতে পারে। তবে দলটি শাপলা প্রতীকে নির্বাচন করবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুরে জেলা সমন্বয় সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, “এনসিপি শাপলা প্রতীকে নির্বাচন করবে এবং প্রতীকের বিষয়ে আইনি কোনো বাধা নেই।”

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি না করারও আহ্বান জানান। সভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top