কালিহাতীতে বাক প্রতিবন্ধী হিন্দু কিশোরী ধর্ষণ: অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ১৮ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী হিন্দু কিশোরীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষণের পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তি নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর জেলা বিএনপি তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী ও ইসমাইলের বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করে ইসমাইল। ঘটনাটি ভয়ে কাউকে জানায়নি মেয়েটি। পরবর্তীতে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে লিখে ও ইশারায় মেয়েটি সব জানায়।

ভুক্তভোগীর বাবা-মা জানান, আমাদের বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। বড় হয়ে কিছু করার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন শেষ করে দিয়েছে ইসমাইল। সে আমাদের সম্মানও নষ্ট করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।
জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির নেতা সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস এবং কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নীরু ব্যানার্জি ও সদস্য সচিব মানিক ভট্টাচার্য বলেন, ঘটনাটির অতি নিন্দনীয় ও লজ্জাজনক। এ ধরনের অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সহপাঠী ও এলাকাবাসীরা দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। শনিবার মেয়েটির মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড করা হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে শুক্রবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ইসমাইল হোসেনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top