বাস-ইজিবাইক সংঘর্ষে গাজীপুরের কালীগঞ্জে দুইজন নিহত

যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের কালীগঞ্জে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টায় উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আরেকজন মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজন মৃত অবস্থায় ছিল। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক আরও জানান, এ ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top