১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘পানিতে ডুবে’ রামুতে ভাই-বোনের মৃত্যু

রামুতে ‘পানিতে ডুবে’ আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলভী পাড়া গ্রামের প্রবাসী মো. আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

এলাকাবাসী ও পরিবারসূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাশমত উল্লাহ মৌলবী পাড়াস্থ রেল লাইনের একটি ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন, এসময় তার জালে ওই দুই শিশুর লাশ আটকে যায়। লাশ দেখে জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে লাশ দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, ‘ইউনিয়নের মৌলভী পাড়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।’

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘বিকেলে দুই ভাই-বোনকে একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয়রা। সন্ধ্যায় রেললাইনের ব্রিজের মুখের একটি ডোবা থেকে তাদের রাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবার পাশদিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top