নাটোর-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬১, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আজ (২০ অক্টোবর) রোজ সোমবার, বিকেল ৩ ঘটিকায়, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

নাটোর – ৪ আসনে ফোনে তারেক রহমানের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া বিষয়ে সত্যতা নিশ্চিত করে দুই উপজেলার নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে সবাইকে কাজ করতে অনুরোধ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব, আসাদুজ্জামান আসাদ।

উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি।

বিশেষ অতিথি ছিলেন, জিল্লুর রহমান (বাবুল) চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি, মিজানুল হক ডিউক, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি, মোস্তাফিজুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি, সাইফুল ইসলাম আফতাব, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি, মোঃ শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য, নাটোর জেলা বিএনপি, মোঃ মশিউর রহমান বাবলু, সদস্য, নাটোর জেলা বিএনপি, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোহাম্মদ আলী, সদস্য, গুরুদাসপুর উপজেলা বিএনপি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি ।

এছারাও গুরুদাসপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপির সকল নেতা-কর্মীরা উক্ত সভায় উপস্থিত ছিলেন ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top