১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় সৎবাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

কুষ্টিয়ার কুমারখালীতে সৎবাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এক কিশোরী (১৪)। পরে তাকে গর্ভপাত করানো হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৭ সালে মিজানুর রহমানের সঙ্গে ওই কিশোরীর মায়ের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে মিজানুর শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকেন। প্রায় পাঁচ মাস আগে রাতে ফাঁকা বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানো হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার সকালে থানায় মামলা করেন।

সোমবার (১০ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্তের নাম মিজানুর রহমান (৩৩)। তিনি পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় সৎবাবাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top