নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদ্রাসা ছাত্রকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা, সহপাঠী আটক

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদ্রাসা ছাত্রকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা করেছে তারই সহপাঠী। রোববার গভীর রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যার শিকার ছাত্রের নাম নাজিম উদ্দিন (১৩)। সে উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে। আটক হওয়া ছাত্রের নাম আবু ছায়েদ (১৬), ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া উপজেলার রুস্তম আলীর ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম জানান, রোববার গভীর রাতে নাজিমকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবু ছায়েদকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে টুপি পরাকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। শিক্ষকরা বিষয়টি মীমাংসা করলেও, আবু ছায়েদ ক্ষোভ পুষে রাখে। পরে সে সোনাইমুড়ী বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে পরিকল্পিতভাবে নাজিমকে হত্যা করে।

রাত আড়াইটার দিকে নাজিমের কণ্ঠস্বর শুনে একই কক্ষে থাকা অন্য ছাত্র ও শিক্ষকরা জেগে উঠে ঘটনাটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top