দুমকি উপজেলায়, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

জাকির হোসেন হাওলাদার, দুমকী ( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা শহরের আল-মামুন সুপার মার্কেটের সামনে থেকে আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের ও শম্ভু জসিমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সহ-সভাপতি মো. জাহিদুল হক হাওলাদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন হাওলাদার ও মো. জসিম উদ্দিন শম্ভু বক্তব্য রাখেন।অনুষ্ঠানে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top