রাজবাড়ীতে নসিমনের ধাক্কায় নারীর মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় নসিমনের ধাক্কায় ছিবারন (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামের আসমত মোল্লার স্ত্রী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে পাংশা-নাদুরিয়া সড়কের পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দত্তের বাজারে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, দত্তের বাজারের পূর্ব পার্শ্বে একটি একটি স্যানিটারী দোকান থেকে বের হয়ে সড়কে উঠলে পাট্টাগামী একটি নসিমন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিবারনের মৃত্যু হয়। ঘটনার পর নসিমনের ড্রাইভার পালিয়ে যায়।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পাংশা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top