১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো এক সময় দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকে কর্মরতরা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে তারা ব্যাংকে রাখা সিন্দুক কাটা দেখেতে পেয়ে পুলিশে খবর দেন৷ প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top