ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল জানান, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে বিএনপি গণতান্ত্রিক নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রাথমিক তালিকায় প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে যুগপৎ আন্দোলনের অংশীদারদের প্রার্থী থাকলে তা বিএনপি সমন্বয় করবে।

পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন – BNP Nomination 2025

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই তালিকার ঘোষণার মাধ্যমে দলের নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top