নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে অন্যান্য প্রার্থীদের সঙ্গে দলের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাটোর-৪ আসনে আব্দুল আজিজের নাম ঘোষণা করেন।

আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, দল যে বিশ্বাসে তার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, সেই মর্যাদা তিনি রক্ষা করবেন। নাটোর-৪ আসনে নিরঙ্কুশভাবে ধানের শীষকে বিজয়ি করবেন তিনি। বিএনপির দল মনোনীত প্রার্থী হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সকল স্তরের মানুষের কাছে ভোট এবং দোয়া প্রত্যাশা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top