১৮৭ বস্তুা ভারতীয় পণ্য সুনামগঞ্জ থেকে ঢাকায় পাঠানোর সময় জব্দ

ভারত থেকে অবৈধভাবে সুনামগঞ্জে আসা ১৮৭ বস্তা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (১২ জুন) রাতে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। পরে এসব অবৈধ পণ্য বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ভারতীয় অবৈধ পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.এমদাদুল হক শরীফ।

তিনি বলেন, সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ১২৪ বস্তা ফুচকা, তিন বস্তা কিচমিস, ১৬ বস্তুা কাজু বাদাম, ৩০ বস্তা কসমেটিকস পণ্য, পলিথিন চার বস্তুা, চকোলেট এক বস্তুা, বিস্কুট আট বস্তা, এক বস্তুা চশমাসহ মোট ১৮৭ বস্তা অবৈধভাবে আসা ভারতীয় পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে যারা পণ্য পাঠিয়েছিলেন মেমোর মধ্যে তাদের তথ্য পেয়েছি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনআনুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top