চোরাচালান ও ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি:

চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে অর্জিত ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।

সিআইডি জানায়, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে অনুসন্ধান শুরু হয়। তদন্তে দেখা যায়, ২০০৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটি ৩৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা বৈধভাবে আমদানি করলেও স্থানীয় বাজার বা বিনিময় পদ্ধতিতে ৬৭৮ কোটি টাকার স্বর্ণ–হীরা সংগ্রহ করে, যার উৎস সম্পর্কে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। সিআইডি বলছে, এসব মূল্যবান পণ্য চোরাচালানের মাধ্যমেই দেশে এসেছে।

অবৈধভাবে অর্জিত সম্পদ ও অর্থ রূপান্তর ও পাচারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলায় সিআইডির অনুমোদন পেয়ে ১৭ নভেম্বর দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়। মামলা তদন্তের দায়িত্ব সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটই পরিচালনা করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top