গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প, ২৪ ঘণ্টায় দ্বিতীয় কম্পন রেকর্ড

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার গাজীপুরের বাইপাইলে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র রিখটার স্কেলে ৩.৩ মাত্রার মাইনর কম্পন রেকর্ড করে।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, “এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল গাজীপুরের বাইপাইল এলাকায়।”

এর ঠিক আগের দিন—শুক্রবার সকালে—ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন।
এ ছাড়া বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।

নতুন এই ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে লাগাতার কম্পনে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top