দুমকি উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নপরিষদে প্রশাসক নিয়োগ

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকের নাম-মোঃ মু. অলিউল ইসলাম, যিনি বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দুমকি, পটুয়াখালী হিসেবে দায়িত্ব পালন করছেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিধি ও আইন অনুযায়ী প্রশাসক পরিষদের দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন।

সরকারি এই নিয়োগের ফলে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম এখন থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মনোনীত প্রশাসকের মাধ্যমে পরিচালিত হবে।উল্লেখ্য, মির্জাগঞ্জের একটি মামলায় ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মৃধা গত ১২ নভেম্বর গ্রেফতার হয়ে জেলা কারাগারে আছেন। ইউপি চেয়ারম্যান জেল হাজতে থাকায় পরিষদ কার্যক্রম স্থবির হয়ে পড়লে জেলা প্রশাসন প্রশাসক নিয়োগ দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top