এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন

নিজস্ব প্রতিনিধি:

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছে বলে জানান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, চেয়ারপারসন মহান আল্লাহর রহমতে দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর থেকেই তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসা-যাওয়া করছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top