দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি”—এই স্লোগানে আদমদীঘিতে প্রাণিসম্পদ প্রদর্শনী

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পাদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সারাদিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বেনজীর আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান।

এবারের প্রদর্শনীতে মোট ২০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে শাহীওয়াল ষাঁড়, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, মহিষ, উন্নত জাতের খাসি, ভেড়া, ঘোড়া, বিভিন্ন জাতের হাঁস, মুরগি ও পাখি প্রদর্শন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘটে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top