১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাসেল ভাইপারকে লাথি মেরে দংশনে হাসপাতালে যুবক

শরীয়তপুরের নড়িয়ায় ইব্রাহিম (৪০) নামে এক যুবক রাসেল ভাইপার সাপকে লাথি দিতে গিয়ে দংশনের শিকার হয়েছেন বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেনমঙ্গলবার (২৫ জুন ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিৎসক কনক জ্যৌতি মন্ডল। ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মো. মুকলেসের ছেলে। তিনি পেশায় মাহিন্দ্র চালক

ভুক্তভোগী হাসপাতাল সূত্রে জানা যায়, ইব্রাহিম নামের ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শরীয়তপুরের নড়িয়ায় কাজের উদ্দেশে এসেছিলেন। সোমবার রাতে মালিকের বাসায় খাবার খেয়ে নড়িয়া ব্রিজ এলাকায় নদীর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। সময় তিনি একটি রাসেল ভাইপার সাপ দেখলে চিৎকার করে লোকজন জড়ো করেন। পরে সাপটিকে লাথি মারতে গেলে তার পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। সময় তিনি পাশে থাকা একটি ইট দিয়ে সাপটিকে মেরে ফেলেন এবং দ্রুত মোটরসাইকেলে করে জেলা সদর হাসপাতালে চলে আসে। পরে হাসপাতালের চিকিৎসক রক্ত পরীক্ষানিরীক্ষা করে তার শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানায়। তবে তাকে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে

ইব্রাহিম নামে ওই যুবক বলেন, সাপটি রাসেল ভাইপারের বাচ্চা ছিল। আমি তাই পা দিয়ে সাপটিকে মারতে চেয়েছিলাম। কিন্তু সেটি হঠাৎ করেই আমার পায়ে কামড় বসিয়ে দেয়। পরে আমি গেঞ্জি খুলে বাঁধ দিয়ে হাসপাতালে ছুটে আসি। ডাক্তার রক্ত পরীক্ষা করে বলেন, আমার শরীরে বিষ প্রবেশ করতে পারেনি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top