অসুস্থ জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে যান।

তিনি ডা. তাহেরের খোঁজ-খবর নেন, কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। ডা. তাহেরের দ্রুত রোগমুক্তি কামনা করে মির্জা ফখরুল মহান আল্লাহর নিকট দোয়া করেন।

হার্টের সমস্যাজনিত কারণে ডা. তাহের বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এর আগে বুধবার জামায়াতের নির্বাহী পরিষদ বৈঠকে ডা. তাহের ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয় এবং দেশবাসীর কাছেও দোয়া চাওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top